২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র
প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
Printed Edition
মোহাম্মদ জয়নাল আবেদীন
সহকারী অধ্যাপক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় ব্যয় নিচের কোনটি?
ক) সচিবের বেতন খ) মনিহারি কেনা
গ) বিদ্যুৎ খরচ ঘ) খেলাধুলার সরঞ্জাম কেনা
২। উইল করা ধনদৌলত নিচের কোন জাতীয় হিসাব?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি
খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
গ) মূলধন জাতীয় প্রদান
ঘ) মুনাফা জাতীয় প্রদান
৩। প্রাপ্তি ও প্রদান হিসাবে বিনিয়োগ ১০% সুদে ১০,০০০ টাকা দেওয়া আছে। ৩১ ডিসেম্বর আয়-ব্যয় বিবরণীতে বিনিয়োগের সুদ কত টাকা দেখানো হবে?
ক) ৫৬০ টাকা
খ) ৬৬০ টাকা
গ) ৬৬৭ টাকা
ঘ) ৬৭০ টাকা
৪। পেশাজীবীদের প্রতিষ্ঠানে আয়-ব্যয় বিবরণীর উভয় দিকের পার্থক্য নিচের কোনটি হতে পারে?
ক) ব্যয়াতিরিক্ত আয়
খ) মূলধন তহবিল
গ) নিট লাভ
ঘ) মোট লাভ
উত্তর : ১. ঘ, ২. ক, ৩. গ, ৪. গ।