শোক সংবাদ

Printed Edition

আ: বাতেন ভেন্ডার

মো: আ: বাতেন (৭৫) ওরফে ওয়ারিশ ভেন্ডার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিকেলে নিজ গ্রাম হোমনা মধ্যকান্দি মাদরাসা-সংলগ্ন মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। নামাজে জানাজার ইমামতি করেন তার নাতি হাফেজ মো: আল আমিন। এ ছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ছোট ছেলে আতাউর রহমান। মরহুমের ছোট ভাই আবদুল জলিল, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, মাওলানা হারুনুর রশিদ, মুফতি মাহমুদুল হাছান শিবলী, হোমনা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়ামুছা ও দলিল লিখক সমিতির নেতা মো: মিজানুর রহমান। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা।

মো: নুরুল ইসলাম হাওলাদার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা ও বরিশালের সরকারি বি এম কলেজের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর (অব:) মো: নুরুল ইসলাম হাওলাদার (৭৮) বুধবার রাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে বরিশালের বগুড়া রোডের মেয়ের বাসার সামনে জানাজা শেষে বরিশাল মুসলিম কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা।