রোকনুজ্জামান খান দাদাভাই এর জন্মবার্ষিকী আজ

Printed Edition

বাংলাদেশে শিশু-কিশোর আন্দোলনের কিংবদন্তি, কেন্দ্রীয় কচিকাঁচার মেলার প্রতিষ্ঠা পরিচালক, বিশিষ্ট ছড়াকার,

সাংবাদিক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের ১০১তম জন্মদিন আজ। তিনি ১৯২৫ সালের ৯ এপ্রিল ফরিদপুরের পাংশায় নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার নানা বিশিষ্ট সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী ও রওশন আলী চৌধুরীর বাড়িতে তার শিশুকাল অতিবাহিত হয়। তার পিতা মোখায়ের উদ্দিন খান ভেড়ামারার জমিদার ছিলেন। তিনি বেগম সম্পাদক নুর জাহান বেগমের সাথে ১৯৫২ সালে পরিণয় সূত্রে আবদ্ধ হন। নুর জাহান বেগমের পিতা ছিলেন সাহিত্যসেবী সওগাত সম্পাদক মো: নাসির উদ্দিন। রোকনুজ্জামান খানের লেখা অন্যতম গ্রন্থ খোকন খোকন ডাক পাড়ি, হাট্টি মা টিম, আজব হলেও গুজব নয় ইত্যাদি। তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূসিত হন। তিনি ১৯৯৯ সালের ৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।