কাদায় আটকে থাকা ঘোড়া উদ্ধার
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ব্রিটেনে দমকলকর্মী ও একজন পশুচিকিৎসক প্রায় চার ঘণ্টা সময় ব্যয় করে গভীর ও আঠালো কাদায় একপাশে আটকে থাকা একটি ঘোড়াকে উদ্ধার করেছেন। কাউন্টি ডারহাম অ্যান্ড ডার্লিংটন ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে যে, কাদায় একটি ঘোড়া আটকে পড়ার খবর পেয়ে তাদের দল ফেন্স হাউসে পৌঁছায়।
ক্লিভডেল ভেটস স্মল অ্যানিমেল ক্লিনিকের একজন পশুচিকিৎসকের সহায়তায় ১১ জন দমকলকর্মীর একটি দল জানায়, আইক সি-স্প্রাইট নামের ঘোড়াটিকে কাদা থেকে বের করে আবার নিজের পায়ে দাঁড় করাতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে। পোস্টটিতে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আইক সি-স্প্রাইট এখন ভালো আছে। আরো দীর্ঘ সময় আটকে থাকলে তার জীবনহানি হওয়ার শঙ্কা দেখা দিত।’