টাইগার-কিউই সিরিজের সময় পরিবর্তন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসের ১৩ তারিখ ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ৫০ ওভারের ক্রিকেট দিয়ে ১৭ এপ্রিল শুরু হওয়ার কথা এই সিরিজ। সাদা বলের সিরিজের সবক’টি ম্যাচ ছিল দিবারাত্রির। তবে বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের কারণে খেলার সময়ে আসতে যাচ্ছে পরিবর্তন। বিসিবির অ্যাডহক কমিটির সভা শেষে গতকাল সংবাদ সম্মেলনে সময় পরিবর্তন করার কথা জানান তামিম ইকবাল।

তামিম বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন, ওয়ানডে ম্যাচে ১১টা অথবা ১১:৩০ মিনিট, টি-২০ ম্যাচগুলো শুরু হতে পারে ২টা অথবা ২:৩০ মিনিটে।’ এদিকে বিসিবির এই বৈঠকে নির্ধারণ হয়নি ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব। বিসিবি সভাপতি তামিম জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেট অপারেশন্সে এখন কাউকে নিয়োগ দেবো না। যদি কোনো প্রশ্ন আসে ক্রিকেট অপারেশন্স থেকে, তখন সেটা আমরা বসে বোর্ডে সিদ্ধান্ত নেবো।’

প্রথম সভায় যা সিদ্ধান্ত

বিসিবিতে নিজেদের প্রথম সভা করেছে অ্যাডহক কমিটি। সভা শেষে কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বিসিবির স্পোকসপারসন বা মুখপাত্র করার কথা জানিয়েছেন সভাপতি তামিম ইকবাল। বিসিবির নানা সিদ্ধান্তের ব্যাপারে গণমাধ্যমকে জানাবেন তানজিলই।

প্রথম সভা শেষে নিজেদের নেয়া সিদ্ধান্তের ব্যাপারে তানজিল বলেছেন, ‘ব্যাংকের সিগনেটরি থাকতে হয়। ম্যানেজমেন্ট থেকে হেড অব ফিন্যান্স এবং সিইও থাকবেন। অন্য গ্রুপ থেকে আমাদের সভাপতি (তামিম) এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান থাকবেন সিগনেটরি হিসেবে।’

তানজিল আরো জানিয়েছেন, ‘আইসিসি এবং এসিসিতে প্রতিনিধিত্ব থাকতে হয় বোর্ড থেকে। আমরা তামিম ইকবালকে মনোনীত করেছি।