ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে কাস : শিক্ষামন্ত্রী
Printed Edition
বাসস
যানজট নিরসন এবং জ্বালানি সাশ্রয়ে ঢাকা মহানগরীর নির্বাচিত কিছু বড় শিাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সরাসরি (অফলাইন) এবং তিন দিন অনলাইনে কাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহ থেকে এটি পাইলটিং আকারে শুরু করা হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান ।
শিামন্ত্রী জানান, ‘আপাতত ঢাকা মহানগরীর বড় ও যানজটপ্রবণ এলাকার রিনাউনড শিাপ্রতিষ্ঠানে এই পদ্ধতি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, ‘এটি সবার ওপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে না। যারা সমতা রাখে, সেই শিাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা এই ‘ব্লেন্ডেড এডুকেশন’ বা সমন্বিত শিাকার্যক্রম শুরু করছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত শিাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয় দিন কাস চলবে। এর মধ্যে সশরীরে শনিবার, সোমবার ও বুধবার কাস চলবে। আর অনলাইনে (বাসায় থেকে) কাস হবে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। শুক্রবার শিাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে।
শিামন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘শিার্থীরা বাসায় বসে অনলাইনে কাসে যুক্ত হলেও শিকদের স্কুলেই উপস্থিত থেকে অনলাইন কাস পরিচালনা করতে হবে। শিকরা বাসায় বসে কাস নেবেন না।’
সংবাদ সম্মেলনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্য মাজেদা বেগম সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘ভিকারুননিসা একটি বিশাল প্রতিষ্ঠান যেখানে প্রায় ২৫ হাজার শিার্থী পড়াশোনা করে। বৈশ্বিক ও জাতীয় জ্বালানি সঙ্কটের এই সময়ে আমাদের সবারই দেশের পাশে দাঁড়ানো উচিত। বর্তমানে যাত্রাবাড়ী বা দূরদূরান্ত থেকে আসা ছাত্রীরা সিএনজি বা রিকশা ভাড়া বৃদ্ধির কারণে নিয়মিত স্কুলে আসতে পারছে না। তাদের জন্য অনলাইন কাস এক ধরনের বড় স্বস্তি নিয়ে আসবে।’ তিনি নতুন এই পদ্ধতির প্রায়োগিক দিক তুলে ধরে বলেন, ‘শিার্থীরা বাসায় বসে অনলাইনে পাঠ গ্রহণ করবে এবং যেসব বিষয় বুঝতে সমস্যা হবে, সেগুলো সশরীরে কাসের দিনে এসে সমাধান করে নেবে।’
সংবাদ সম্মেলনে শিা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিা বিভাগের সচিব আবদুল খালেক এবং রাজধানীর বিভিন্ন সুপরিচিত শিাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।