সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান

Printed Edition
artho-4
সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে গত রোববার মালয়েশিয়া গেছেন। এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, তিনি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে গতকাল কুয়ালালামপুরে অনুষ্ঠিত ঞযব উবভবহপব ঝবৎারপবং অংরধ (উঝঅ) ও ঘধঃরড়হধষ ঝবপঁৎরঃু অংরধ (ঘঅঞঝঊঈ অঝওঅ)-২০২৬ ঊীযরনরঃরড়হ পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে। এ ছাড়াও তিনি আজ ৮ঃয চঁঃৎধলধুধ ঋড়ৎঁস-এ অংশ নেবেন। এই ফোরামে আসিয়ান (অঝঊঅঘ) অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ সময়, মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে সেনাবাহিনী প্রধানের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়ার পরিকল্পনা আছে। এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।