বগুড়া-৬ আসনে বিএনপির বাদশা জয়ী
Printed Edition
বগুড়া অফিস
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মো: রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এ আসনের ১৫০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৫ ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে এ নির্বাচনে ভোট পড়েছে শতকরা ৪২ দশমিক ৫৭ ভাগ। রাত পৌনে ৯টার দিকে রিটার্নিং অফিসার এ ফলাফল প্রকাশ করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পোস্টাল ব্যালটের ফলাফল দেয়নি নির্বাচন কমিশন।