টাইগারদের ডু অর ডাই ম্যাচ আজ

Printed Edition

ওয়ানডে সিরিজে খাদের কিনারায় দাঁড়িয়ে মেহেদী হাসান মিরাজের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ তে পিছিয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।

২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। যা ছিল ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে কিউইদের প্রথম সিরিজ জয়। সব মিলিয়ে ৪৭ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ড ৩৫ এবং বাংলাদেশ ১১ ম্যাচে জয় পেয়েছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।