আল নাসর জয়ী

Printed Edition

ক্রীড়া ডেস্ক

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র কোয়ার্টার ফাইনাল। সৌদি ক্লাব আল নাসরের প্রতিপক্ষ দুবাইয়ের ক্লাব আল ওয়াসি। সৌদি প্রো-লিগে নিয়মিত খেললেও গত পরশু প্রথমবার এই টুর্নামেন্টে আল নাসরের হয়ে শুরুর একাদশে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আসরে প্রথম গোল করেন তিনি। সব মিলে ক্যারিয়ারের ৯৬৯তম গোল। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।