সুনামগঞ্জের ৫টি আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন দাখিল
Printed Edition
তৌহিদ চৌধুরী প্রদীপ সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৯ জন মনোনয়ন দাখিল করেছেন। আচরণবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী নিয়ে গত সোমবার জেলা প্রসাশক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে মনোনয়নপত্র দাখিল করেন ছয় প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন দাখিল করেন আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, জামায়াতে ইসলামী থেকে তোফায়েল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো: রফিকুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমান মনোনয়ন দাখিল করেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ সাত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেনথ বিএনপি থেকে নাছির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী, জামায়াতে ইসলামী থেকে শিশির মনির, খেলাফত মজলিসের মো: শাখাওয়াত হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর শোয়াইব আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঋতেশ রঞ্জন দেব।
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে ৯জন প্রার্থী যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন- বিএনপি থেকে কয়ছর এম আহমেদ, জামায়াত থেকে ইয়াসীন খান, খেলাফত মজলিস থেকে শেখ মুশতাক আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী, এবি পার্টির সৈয়দ তালহা আলম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: আনোয়ার হোসেন, হুসাইন আহমদ, মাহমুদ আলী ও মো: মাহফুজুর রহমান খালেদ তুষার মনোনয়ন দাখিল করেন।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৯জন প্রার্থী। বিএনপি থেকে নুরুল ইসলাম নূরুল, জামায়াতে ইসলামী থেকে মো: শামস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শহীদুল ইসলাম, জাতীয় পার্টির মো: নাজমুল হুদা, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আজিজুল হক, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মো: মাহফুজুর রহমান খালেদ, খেলাফত মজলিসের মো: আমিরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জয়নুল জাকেরীন ও মোহাম্মদ আবিদুল হক মনোনয়ন জমা দেন।
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে মনোনয়ন জমা দিয়েছেন মোট আট প্রার্থী। বিএনপি থেকে কলিম উদ্দিন আহমদ, জামায়াতে ইসলামী থেকে আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ন্যাশনাল পিপলস পার্টির মো: আজিজুল হক, খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: মিজানুর রহমান চৌধুরী ও মো: সিরাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।
সোমবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন প্রার্থীরা এবং তাদের কর্মী-সমর্থকেরা। তারা সবাই আচরণবিধি মেনেই নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে রিটার্নিং কর্মকর্তার সহযোগিতা প্রত্যাশা করেন সম্ভাব্য প্রার্থীরা।