খুলনায় প্রধান তথ্য অফিসার

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের সহায়তা চায় সরকার

Printed Edition

খুলনা ব্যুরো

তথ্য অধিদফতরের প্রধান কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ইয়াকুব আলী বলেছেন, বিশে^ যুদ্ধ পরিস্থিতিতে, বিশ^মন্দা মোকাবেলায় সরকারকে ব্যয় সঙ্কোচনসহ সব ক্ষেত্রে কিছু ব্যবস্থা নিতে হয়েছে। যার প্রভাব আমাদের ওপরও পড়বে। ফলে গুজব, অপতথ্য, মিথ্যাতথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়েছে। সাংবাদিকরা সরকারের অংশীজন। তাই এই গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার।

গতকাল খুলনা সার্কিট হাউজে তথ্য অধিদফতরের উদ্যোগে সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রধান প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে গণমাধ্যমে প্রচারসংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রেস) মোছা: মোবাস্বেরা কাদেরী, উপপ্রধান তথ্য কর্মকর্তা (গণমাধ্যম) নাসরীন জাহান লিপি ও হাছিনা আষার (প্রশাসন ও অর্থ) কয়েকটি বিষয়ে আলোচনা করেন। খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান কর্মকর্তা এ এস এম কবীর। এ ছাড়া তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য কর্মকর্তা (মনিটরিং) অনসূয়া বড়–য়া, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা প্রমুখ বক্তব্য রাখেন।