রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Printed Edition
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ডিসেম্বর ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: মইনুদ্দিন মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো: ইকবাল হোসেন খাঁ। এ সময় প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: আবদুল মান্নান মিয়াসহ ময়মনসিংহ বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, করপোরেট শাখার নির্বাহী এবং সব শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।