ম্যারাথনে রোবটের বিশ্বরেকর্ড
Printed Edition
ক্রীড়া ডেস্ক
চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এক হাফ ম্যারাথনে মানবাকৃতির রোবট ইতিহাস গড়ে নতুন বিশ্বরেকর্ড করেছে। স্মার্টফোন নির্মাতা হনর-এর তৈরি রোবটটি প্রায় ২১ কিলোমিটার পথ শেষ করে মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে, যা মানুষের বিদ্যমান রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
এর আগে পুরুষদের হাফ ম্যারাথনের বিশ্বরেকর্ড (৫৭:২০) ছিল উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপলিমুর দখলে। তবে এবার রোবটটি গড়ে ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার গতিতে দৌড়ে সেই রেকর্ড ভেঙে দেয়।
রোবট ও মানুষ আলাদা লেনে দৌড়ালেও প্রযুক্তির এই অগ্রগতি দর্শকদের বিস্মিত করেছে।