ইরানে রাষ্ট্রবিরোধী চক্রান্তে জড়িত সন্দেহে গ্রেফতার ৭
Printed Edition
প্রেস টিভি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক কয়েকটি ‘শত্রুভাবাপন্ন’ গোষ্ঠীর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। বুধবার দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এ তথ্য প্রকাশ করেছে।
গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক কট্টর রাজতন্ত্রপন্থী নেতার সাথে সরাসরি যোগাযোগ রাখছিলেন। ওই গোষ্ঠীটি দীর্ঘ কয়েক দশক ধরে ইরানে ১৯৭৯ সালে ক্ষমতাচ্যুত পাহলভি রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নানা কার্যক্রম চালিয়ে আসছে।