অধ্যক্ষ মোস্তফা কামাল

Printed Edition

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, বরিশাল অঞ্চলের টিম সদস্য ও ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অগণিত আত্মীয়স্বজন রেখে গেছেন।

অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান। তিনি তার ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)। রাব্বুল কারিমের সাথে তার এই মুলাকাত রাহমাহ ও মাগফিরাহ এবং তার করা আমলের ওপর সীমাহীন বারাকাহমণ্ডিত হোক।

জামায়াত আমির আরো লেখেন, মরহুমের স্ত্রী ও সন্তান-সন্ততিদের আল্লাহ তায়ালা তাঁর নিজের অভিভাবকত্বে কবুল করুন। পরিবার, আপনজন, শুভাকাক্সক্ষী এবং সব সহকর্মীদের রাব্বুল আলামিন সবরে জামিল আ’তা করুন।

উল্লেখ্য, মরহুম অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ভোলা ও বরিশালে মজলুম জননেতা হিসেবে পরিচিত। আওয়ামী আমলে তিনি একাধিক মিথ্যা মামলায় জেলহাজতে ছিলেন বছরের পর বছর। ফ্যাসিস্টের লালিত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হন তার বড় ছেলে। চরফ্যাসন সংবাদদাতা