নওগাঁয় গলা কেটে একই পরিবারের ৪ জনকে হত্যা
Printed Edition
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার।
এলাকাবাসী জানায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ঘরে তাদের লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। জমিজমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘‘আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’’
ওসি মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ পাওয়া যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।