ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

Printed Edition
artho-1
ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ত্রিশাল শাখা আবদুর রশিদ চেয়ারম্যান মার্কেট, হোল্ডিং নং-৪১৭০, মেইন রোড, ওয়ার্ড নং-০২, ত্রিশাল পৌরসভা, ত্রিশাল, ময়মনসিংহে স্থানান্তর করা হয়েছে। ১৮ এপ্রিল ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো: আলতাফ হুসাইন প্রধান অতিথি থেকে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ এবং সভাপতিত্ব করেন ময়মনসিংহ জোনপ্রধান মো: আনিছুর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ত্রিশাল শাখার প্রধান মো: আনোয়ার হোসাইন। এ সময় গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।