ফরমায়েশি রায় দিয়ে বিচার বিভাগকে কলঙ্কিত করাদের বিচার হতে হবে : এ টি এম আজহারুল ইসলাম

Printed Edition
3rd-4
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সবুজ প্যানেলের পরিচিতি সভায় অতিথিরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনের বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেন, যারা সরকারের ফরমায়েশি রায় দিয়ে বিচার বিভাগকে কলঙ্কিত করেছে তাদের বিচার হতে হবে। আমরা পরিবর্তন চাই। যারা বিচারকের চেয়ারে বসে অন্য দেশের প্রতি আনুগত্যশীল এবং সরকারের ফরমায়েশী রায় দিয়ে বিচারব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদের উত্তরসূরিদের বিচারকের চেয়ারে জাতি দেখতে চায় না।

গতকাল দুপুরে ঢাকার জনসন রোডের এক কনভেনশন হলরুমে ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, জনগণের কাছে যাদের দায়বদ্ধতা রয়েছে এমন বিচারপতিদের জনগণ বিচারকের চেয়ারে দেখতে চায়। আইনজীবী সমিতির নেতৃত্বে সবুজ প্যানেলের সদস্যরা নির্বাচিত হলে মানুষ ন্যায়বিচার পাবে।

এ সময় বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো: জসীম উদ্দীন সরকার আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের প্রার্থীদের পরিচয় তুলে ধরেন। প্রার্থীরা হলেন, সভাপতি পদে অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো: শহিদুল ইসলাম, সহসভাপতি মো: লুৎফুর রহমান আজাদ, সেক্রেটারি মো: আবু বাক্কার সিদ্দিক, ট্রেজারার মো: আজমত হোসেন, সিনিয়র সহকারী জেনারেল সেক্রেটারি মো: শাহীন আখতার, সহকারী জেনারেল সেক্রেটারি মো: মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সেক্রেটারি মো: শাহাদাত হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি বিলকিস আক্তার, অফিস সেক্রেটারি আব্দুর রাজ্জাক মণ্ডল, ক্রীড়া সম্পাদক বাবুল আখতার বাবু, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মোল্লা, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এ ছাড়াও প্যানেলে সদস্য প্রার্থী হয়েছেন যথাক্রমে দিলরুবা আক্তার সুবর্ণা, বেলাল হোসাইন, জহিরুল ইসলাম, কাউসার আহমেদ, মো: কাইয়ুম হোসেন (নয়ন), মো: মহসীন, মো: ওমর ফারুক, মো: শাহ আলম, মো: ইউনূস ও মোশাররফ হোসাইন।

বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল ঢাকা জজকোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে এবং বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহসম্পাদক ও আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, উপদেষ্টা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি ও আতিকুর রহমান, ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্সের উপদেষ্টা সারজিস আলম, মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা ব্যারিস্টার নজরুল ইসলাম ও উপদেষ্টা আব্দুর রহমান, অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট এম ইউসুফ আলী, অ্যাডভোকেট সামছুজ্জামান, অ্যাডভোকেট মো: রোকন রেজা শেখ, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, জকসু ভিপি মো: রিয়াজুল ইসলাম।