ছাত্রশিবিরের উদ্যোগে রাবিতে মেডিক্যাল ক্যাম্প

থাকছে ৪ ধরনের ফ্রি সেবা

Printed Edition
3rd-4
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন প্রোভিসি অধ্যাপক মো: মাঈন উদ্দিন : নয়া দিগন্ত

রাবি প্রতিনিধি

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে শাখা ছাত্রশিবির। বুধবার সকাল ১০টায় এ ক্যাম্পের উদ্বোধন করা হয় যা বেলা ৩টা পর্যন্ত চলবে।

এতে ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এবং ছাত্রীদের জন্য টুকিটাকি চত্বর নির্ধারণ করা হয়। এই দুই স্থানে পৃথকভাবে ক্যাম্প পরিচালিত হয়েছে। ক্যাম্পে চর্ম, দন্ত, গাইনি ও মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের বিনামূল্যে সেবা দিয়েছেন।

উদ্বোধন শেষে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক মো: মাঈন উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। অন্যান্য স্থানে অনেক সময় রোগীদের ডাক্তার দেখার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়, কিন্তু এখানে ডাক্তাররা সরাসরি ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এটি সত্যিই একটি বড় অর্জন। তিনি আরো বলেন, ছাত্র সংগঠনগুলোর যদি এই ধরনের ওয়েলফেয়ার প্রোগ্রাম পরিচালিত হয়, তাহলে ক্যাম্পাসে একটি পজিটিভ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে। শীতকালে আমরা ছাত্র-ছাত্রীদের মধ্যে হানাহানি ও মারামারির খবর শুনেছি, যা শিক্ষার্থীদের জন্য কষ্টের কারণ ছিল। কিন্তু ৫ই আগস্টের বিপ্লবের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে একটি সুস্থ ধারা লক্ষ্য করা যাচ্ছে।’

সব ছাত্র সংগঠনের প্রতি অনুরোধ, তারা যেন এই ধরনের পজিটিভ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছায়। এর ফলে তাদের কার্যক্রম আরো গ্রহণযোগ্য ও ফলপ্রসূ হবে।