বর্ণবাদের শিকার হামজা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইংলিশ ফুটবলে এবার বর্ণবাদের শিকার লেস্টার সিটির বাংলাদেশী বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। এই অপমানের প্রতিবাদ করায় রেফারি উল্টো হলুদ কার্ড দেখিয়েছেন হামজাকেই। ইংলিশ চ্যাম্পিয়নশিপে গত পরশু পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে ইনজুরি কাটিয়ে লেস্টারের শুরুর একাদশে ফিরেছিলেন ২৮ বছর বয়সী হামজা। ম্যাচের ৭১ মিনিটে যখন ম্যানেজার গ্যারি রোয়েট তাকে তুলে নিয়ে জর্দান জেমসকে নামানোর সিদ্ধান্ত নেন- তখনই ঘটে অনাকাক্সিক্ষত ঘটনা।
মাঠ থেকে উঠে যাওয়ার সময় পোর্টসমাউথের গ্যালারি থেকে হামজাকে লক্ষ্য করে বর্ণবাদী গালাগাল করা হয়। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মাঠের পাশে থাকা দর্শকদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় করেন হামজা। উত্তেজিত হয়ে যখন রেফারিকে বর্ণবাদী আচরণের বিষয়টি বোঝাচ্ছিলেন, তখন রেফারি উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হলুদ কার্ড দেখান হামজাকে।