আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে ফিলোন পোলট্রি অ্যান্ড ফিস ফিডের চুক্তি
Printed Edition
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে ফিলোন পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস পিএলসির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)-এর মাধ্যমে সংযুক্ত হয়ে, ব্যাংকের ব্রাঞ্চ, সাব-ব্রাঞ্চ এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ফিলোন পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস পিএলসি তাদের পরিবেশকদের কাছ থেকে বিক্রয়মূল্য সংগ্রহ করবে। গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন এবং ফিলোন পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হোসাইন এবং ফিলোন পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস পিএলসির উপদেষ্টা এস এম ফখরুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।