দিনাজপুর পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

Printed Edition

কারিগরি শিক্ষাঙ্গনের জনপ্রিয় প্রতিযোগিতা ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব গতকাল দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে রংপুর অঞ্চলের ৩০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯০টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যার মধ্য থেকে সেরা সাতটি উদ্ভাবন ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বের প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। এর মধ্যে প্রথম তিনটি প্রকল্প হলো- (১) কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট (পলিমার রিসাইকেলড কনস্ট্রাকশন), (২) ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী (স্মার্ট আইওটি বেজড হোম অটোমেশন সিস্টেম) এবং (৩) ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী (ইলেকট্রিক্যাল এনার্জি উইথ এভরি স্টেপ)।

দিনব্যাপী আয়োজিত স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের উপস্থিত ছিলেন আবুল খায়ের মো: আক্কাস আলী, মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদফতর, সামসুর রহমান খান, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), অঝঝঊঞ প্রকল্প, মো: মাহমুদ হাসান, পরিচালক, কারিগরি শিক্ষা অধিদফতর এবং অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, প্রশাসক, দিনাজপুর জেলা পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর।

স্বাগত বক্তব্য দেন অঝঝঊঞ প্রকল্পের উপ-পরিচালক প্রকৌশলী রবীন্দ্রনাথ মাহাত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খন্দকার মো: নাহিদ হাসান, আঞ্চলিক পরিচালক (রংপুর), কারিগরি শিক্ষা অধিদফতর, প্রকৌশলী মো: আব্দুল ওয়াদুদ মণ্ডল, অধ্যক্ষ, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার, দিনাজপুর। বিজ্ঞপ্তি।