লিটন আমার ওপর বিশ্বাস রাখছে : শামীম
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের জার্সিতে শামীম হোসেন পাটোয়ারী ৭ ইনিংসের ৫টিতেই আউট হন এক অঙ্কে। এরপর আয়ারল্যান্ড সিরিজে তাকে বাদ দেন নির্বাচকরা। তখন শামীমের পক্ষ নিয়ে নির্বাচকদের বিপক্ষে ক্ষোভ ঝাড়েন লিটন। গতকাল বিপিএলের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনকে ধন্যবাদ জানিয়ে শামীম বলেন, ‘অবশ্যই আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। উনি আমার ওপর অনেক ট্রাস্ট রাখছে। কারণ তার আগে আমি ম্যাচ উইনিং নকও খেলেছি।’
একটি ক্রিকেটারের খারাপ সময়ে অধিনায়ক ব্যাকআপ দিলে রানে ফেরা সহজ হয় বলে মনে করেন শামীম। ‘একটি প্লেয়ারের দু-তিনটি ম্যাচ খারাপ হতেই পারে। এটি কোনো ব্যাপার না। আবার যদি একটু ব্যাকআপ দেয়, ভালো সাপোর্ট দেয়, অবশ্যই ইজিলি কামব্যাক করা যায়। খারাপ সময়ে আমি আমার ফোকাসে ছিলাম। প্র্যাকটিস করছি। নিজের মতো করে ছিলাম, যেটা দরকার ছিল ওইটাই করছি।’
কয়েক দিন পরই টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। এই ইনিংস কি তাকে স্কোয়াডে থাকতে কিছুটা এগিয়েই দিলো? শামীমের কথা, ‘ওইটা নিয়ে চিন্তা করি না। আমি এখন একটি ভালো টুর্নামেন্ট খেলতেছি, আমার ফোকাস এখানে। আমি চাই এখানে ভালো করতে। বিশ্বকাপের স্কোয়াডে যদি চান্স পাই, ভালো একটা প্রিপারেশন হবে আমার জন্য।’