সপ্তাহের শুরুতে দক্ষিণ-পূর্ব ফ্রান্সে প্রচণ্ড ঝড়ের পর ফ্রান্স ও ইতালির মধ্যে ট্রেন চলাচল কয়েক দিনের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার ফরাসি জাতীয় রেল অপারেটর এসএনসিএফ এ কথা জানিয়েছে।
সোমবার সংঘটিত ঝড়ের পর প্যারিস-মিলান উচ্চগতির রেললাইনে কোনো ক্ষতি হয়েছে কি-না, তা পরীক্ষার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিদর্শন কার্যক্রম চালানো হচ্ছে।
যদি পরীক্ষা করে দেখার পর রেলপথে কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়, তাহলে বন্ধের সময়কাল আরো দীর্ঘায়িত হতে পারে বলে জানিয়েছে এসএনসিএফ।
সূত্র : বাসস