ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পর্যটন স্পট পহেলগামে হামলার পর অনেক পর্যটকই এখন কাশ্মির ছাড়ার চেষ্টা করছেন।

বুধবার (২৩ এপ্রিল) বিবিসি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

শ্রীনগর বিমানবন্দরের ট্যুর অপারেটররা জানিয়েছেন, পহেলগাম হামলার পর দেশী পর্যটকরা কাশ্মির ছাড়ার জন্য তাড়াহুড়ো করছেন। অনেক গাড়ি এখন বিমানবন্দরের দিকে আসছে।

তবে বিবিসির এক সংবাদদাতা জানিয়েছেন, তিনি মুম্বাই থেকে আসার সময় ফ্লাইটে অনেক দেশী পর্যটকদের দেখেছেন, যারা তাদের কাশ্মিরে ঘোরার পরিকল্পনা বাতিল করেননি।

অপরদিকে, দিল্লি থেকে কাশ্মিরে আসা বিবিসির অন্য সংবাদদাতারা জানিয়েছেন, তাদের ফ্লাইট বেশ ফাঁকা ছিল।