ইসরাইল সম্প্রতি গাজায় যুদ্ধ শুরু করার পর পিউ রিসার্চের একটি জরিপে দেখা গেছে, এখন বেশিরভাগ মার্কিনিই ইসরাইল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছেন।
জরিপে ৫৩ শতাংশ মার্কিনি জানিয়েছেন, তারা ইসরাইলকে নেতিবাচকভাবে দেখেন। ২০২২ সালের মার্চে ছিল এর পরিমাণ ছিল ৪২ শতাংশ। গত ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের আক্রমণ এবং ইসরাইলের গাজার দক্ষিণাঞ্চলটি ধ্বংসের পর এই পরিবর্তন ঘটে।
ডেমোক্র্যাটদের মধ্যে এখনো ইসরাইল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বেশি দেখা যাচ্ছে। ৬৯ শতাংশ ডেমোক্র্যাট বর্তমানে ইসরাইলকে নেতিবাচকভাবে দেখছেন, যা ২০২২ সালের পর ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, রিপাবলিকানদের মধ্যে ৩৭ শতাংশই এখন ইসরাইল সম্পর্কে নেতিবাচক মতামত প্রকাশ করেছেন। এতে ২০২২ সালের পর ১০ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
বিশেষভাবে ৫০ বছরের কম বয়সী তরুণ রিপাবলিকানদের মধ্যে ইসরাইল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এখন সবচেয়ে বেশি, যা ৫০ শতাংশ পৌঁছেছে। এই পরিবর্তন মূলত ক্যান্ডিস ওয়েন্স এবং টাকার কার্লসনের মতো জনপ্রিয় রক্ষণশীল মিডিয়া ব্যক্তিত্বদের প্রভাবে ঘটছে, যারা ইসরাইলকে সমালোচনা করার জন্য আরো খোলামেলা হয়েছেন।
পিউ জরিপের ফলাফলটি ইসরাইল নিয়ে মার্কিনিদের মধ্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা আন্তর্জাতিক নীতি এবং সম্পর্কের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছে।
সূত্র : মিডল ইস্ট আই