মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৩০ মার্চ) তার চিন্তাভাবনার কথা পুনর্ব্যক্ত করে ‘এনবিসি নিউজ’কে বলেছেন, ‘তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে প্রার্থী হতে পারেন।’
এনবিসি নিউজ জানিয়েছে, যা মার্কিন সংবিধানে নির্ধারিত দু’মেয়াদের সীমা লঙ্ঘন করবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।
এদিন সকালে ‘এনবিসি নিউজ’কে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ’আমি মজা করছি না’, যখন তাকে আরেকটি মেয়াদ বিষয়ে স্পষ্ট করতে বলা হয় তখন তিনি এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘এর জন্য বেশ কিছু পদ্ধতি আছে যেখানে আপনি এটি করতে পারেন।’ সূত্র : বাসস