বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে মেক্সিকান শেয়ারবাজার শুক্রবার ৪.৮৭ শতাংশ কমেছে। তবে দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক তালিকা থেকে বাদ পড়েছে।
বৃহস্পতিবার শেয়ারবাজার ০.৫৪ শতাংশ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মেক্সিকান শেয়ারবাজারে পতন ঘটেছে, যা ট্রাম্পের শুল্ক এড়ানোর কারণে ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে প্রাথমিক স্বস্তির প্রতিফলন।
এদিকে ট্রাম্প আর্জেন্টিনাসহ কয়েক ডজন দেশের ওপর উচ্চহারে শুল্ক আরোপের দুইদিন পর শুক্রবার লেনদেনে আর্জেন্টিনার শেয়ারবাজারেও সাত শতাংশেরও বেশি পতন হয়েছে।
আর্জেন্টিনার প্রধান মেরভাল সূচক ৭.৩৮ শতাংশ কমেছে এবং ব্রাজিলের বোভেস্পা সূচক ২.৯৬ শতাংশ কমেছে। উভয় দেশই ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশের মতো ১০ শতাংশ শুল্ক আরোপের শিকার।
সূত্র : এএফপি/বাসস