মার্কিন সামরিক বাহিনী শনিবার সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে।

এ হামলায় বেশ কয়েকজন আইএস সদস্য নিহত হয়েছে। আফ্রিকা কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এক বিবৃতিতে ইউরোপ-ভিত্তিক কমান্ড আরো জানিয়েছে, সোমালিয়া সরকারের সাথে সমন্বয় করে সর্বশেষ হামলা এ চালানো হয়। হামলায় আইএসআইএসের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

আফ্রিকমের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান হামলাটি উত্তর-পূর্ব সোমালিয়ার পান্টল্যান্ডের বোসাসোর দক্ষিণ-পূর্বে চালানো হয়েছে।

আফ্রিকান বাহিনী জানিয়েছে, সর্বশেষ এই হামলার দু’দিন আগে একই ধরনের আরো একটি অভিযান চালানো হয়েছিল।

সূত্র : বাসস