কিডস ক্রিয়েশন টিভির সিরাত বিষয়ক অনুষ্ঠান ‘কামলিওয়ালা’র শুটিং শেষ হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির হলরুমে শুটিং সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ১২ রবিউল আউয়াল রাত সাড়ে ১১টায় গাজী টিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে একযোগে সম্প্রচার হবে।

দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিল সাইমুম শিল্পীগোষ্ঠী, উচ্চারণ শিল্পীগোষ্ঠী, অনুপম সাংস্কৃতিক সংসদ, সন্দিপন শিল্পীগোষ্ঠী ও জাগরণ শিল্পীগোষ্ঠী।

Kids Creation-02

অনুষ্ঠানে হামদ-নাত কাওয়ালী পরিবেশন করে জনপ্রিয় শিশু ও কিশোর শিল্পীরা। তারা হলেন— জাহিন ইকবাল, আহনাফ আদিল শাফী, সুরাইয়া আক্তার সাইফা, মুজাহিদুল ইসলাম, তাসনীম ফারহান মাহীর, রাইয়ান রহমান, শাহরান সাফির, ইহানূর রহমানসহ অন্যান্য শিশুশিল্পীরা।

মহানবী হযরত মুহাম্মদ সা: এর জীবন, আদর্শ ও শিক্ষাকে তুলে ধরতে ‘কামলিওয়ালা’ অনুষ্ঠানের মধ্যে ছিলো হামদ নাত, কাওয়ালী, ইসলামী গান ও নাটিকা।

Kids Creation-03

শুটিংয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক ড. চৌধুরী মাহমুদ হাসান, কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠান প্রধান আহসান হাবীব খান প্রমুখ।

গোলাম মোস্তফা খানের পরিচালনায় অনুষ্ঠানটির ট্যাকনিক্যাল ডিরেকশনে ছিলেন হাবিবুল্লাহ শিকদার, উপস্থিত ছিলেন অনুষ্ঠান প্রযোজক মিরাদুল ইসলাম মুনীম।

অনুষ্ঠানটি উপস্থাপনা করে শিশু শিল্পী আহনাফ আব্দুল্লাহ।

Kids Creation-04

অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর সানসিট’স পলিক্লিনিক ও কো-স্পন্সর স্বপ্নসিড়ি গ্রুপ।

এছাড়াও মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সিরাত স্পেশাল আয়োজন শিশুদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান -মাথায় কত প্রশ্ন আসে –এর স্টুডিও পর্ব শুটিং সম্পন্ন হয়।

বিশেষ এই পর্বে শিশুদের প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আলী হাসান উসামা। উপস্থাপনা করে শিশু উপস্থাপন উম্মে হানি বিনতে বোরহান। বিজ্ঞপ্তি।