রোটারি ক্লাবের সদস্যদের সহায়তায় ২৫ জন দুস্থ মানুষ চোখের আলো ফিরে পাবেন। অসহায় এমন মানুষের চোখের ছানি অপারেশনের জন্য রোটারি ক্লাব অব বনানীর পক্ষ থেকে ১ লাখ ২৫ হাজার টাকার চেক দেয়া হয়েছে আমেনা মজিবর রহমান ফাউন্ডেশনকে।
বুধবার (৩০ জুলাই) ফাউন্ডেশনের পক্ষে রোটারিয়ান অধ্যাপক ডা: ওবায়দুল্লাহ খান এ চেক গ্রহণ করেন।
ঢাকার বনানী ক্লাবের হলরুমে রোটারি ক্লাব অব বনানীর সাপ্তাহিক সভায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান খন্দকার এ মুবিন এই চেক তুলে দেন।
এর আগে সভায় রোটারিয়ান অধ্যাপক ডা: ওবায়দুল্লাহ খান ৬০ জন দুস্থ মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে ছানি অপারেশনের প্রজেক্টের বিস্তারিত তুলে ধরেন।
যেখানে জানানো হয়, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আমেনা মজিবর রহমান ফাউন্ডেশন যৌথভাবে এ প্রজেক্ট সম্পন্ন করবে।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান খন্দকার এ মুবিন এতে সভাপতিত্ব করেন এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান জয়নাল আবেদীন চঞ্চল সভা পরিচালনা করেন।
এছাড়া রোটারি ক্লাব অব বনানী ঢাকার বোর্ড সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় জুলাই মাসের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা হয়।
প্রতি বছর রোটারি ক্লাব অব বনানী ঢাকা ৫০ থেকে ৬০ জন দুস্থ মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে কাজ করছে। ভবিষ্যতেও এ কাজ অব্যাহত থাকবে বলে জানান ক্লাব প্রেসিডেন্ট।
এ সময় মাইলস্টোনে নিহত ও আহত শিশুসহ সবার জন্য এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। একইসাথে শিশুদের ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যসেবায় সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি