গ্রিন অ্যাওয়ার্ড পেল আকিজ টেক্সটাইল মিলস
আকিজ টেক্সটাইলের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেনের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
স্থান
ঢাকা মহানগরী
টেক্সটাইল সেক্টরে গ্রিন অ্যাওয়ার্ড পেয়েছে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড। আকিজ টেক্সটাইলের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালযয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেনের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
এ উপলক্ষে মঙ্গলবার (২৪ জুন) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালযয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
অনুষ্ঠানে বাংলাদেশের সকল কলকারখানা ও ফ্যাক্টরি পরিদর্শনের পরে মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে আকিজ টেক্সটাইলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।