কসমেটিকস ও টয়লেট্রিজসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লি:-এর পরিবেশক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি কনভেনশন হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ, জি এম মো: ওবায়দুর রহমার মোল্লাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবেশকরা। সম্মেলনে সারাদেশ থেকে আসা পরিবেশকদের সাথে আসছে ঈদ-উল-ফিতরের সেলস বিষয়ে মতবিনিময় হয়।
তাসমিয়ার ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ বলেন, তাসমিয়া কসমেটিকস আপনাদের কোম্পানি। কোম্পানির উন্নয়ন ও অগ্রযাত্রায় সবসময় আপনাদের পাশে পেয়েছি। ভবিষ্যতেও আমরা আপনাদের পেতে চাই। কোম্পানি পরিচালনার ক্ষেত্রে আপনাদের সবার অবদান যথাযথ মূল্যায়ন করা হবে।
তিনি আরো বলেন, তাসমিয়া কসমেটিকস আর্ন্তজাতিক মানসম্পন্ন, অত্যন্ত উন্নতমানের পণ্যসামগ্রী তৈরি করে, যা ক্রেতাসাধারণ সাদরে গ্রহণ করেছে এবং কয়েকটি দেশে রফতানিও হচ্ছে।
উল্লেখ্য, তাসমিয়া কসমেটিকসের উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, স্মার্ট কাশ্মিরী কালার কোন মেহেদী, স্মার্ট সিনথেটিক কোন মেহেদী, স্মার্ট পাওয়ার ডিস ওয়াশিং বাবু, ররি ডিটারজেন্ট ইত্যাদি। বিভিন্ন শপিং সেন্টার ও মেগাসপ ও সারাদেশের দোকানে আসমিয়া কসমেটিকসের পণ্য পাওয়া যায়।
প্রেস বিজ্ঞপ্তি