জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের দ্বিতীয় জেনারেল মেম্বারশীপ মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে জেসিআই বাংলাদেশের সদর দপ্তরে অনুষ্ঠিত এই জিএমএম সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে নেতৃত্ব বিকাশ, সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্য উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা ইউনাইটেডের সভাপতি সিনেটর ডা. মো. এনামুল হক। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘ডিসকভার ট্রেডিং’ শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ সেশন, যা পরিচালনা করেন ২০২৬ জেসিআই বাংলাদেশ ন্যাশনাল কমিটির চেয়ার মুনতাসির মামুন। প্রশিক্ষণে বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন এবং ট্রেডিং, ব্যবসায়িক সম্ভাবনা, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৬ জেসিআই বাংলাদেশ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের মেন্টর মো. রেদওয়ানুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইউনাইটেডের ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট এবং ২০২৬ জেসিআই বাংলাদেশ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এ.এফ.এম. ফাহমিদুর রহমান (অনি)।

এ সময় জেসিআই ঢাকা ইউনাইটেডের বোর্ড অব ডিরেক্টরসদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ খান বিজু, আরিফ সিকদার, মো. রবিউল ইসলাম, মীর মোহাম্মদ আলী, শাহাদাত হোসেন সাদী, মাকসুদ হোসেন, বিএন কলি, খাদিজাতুল কুবরা, স্বপ্নিল হায়দার, ইঞ্জি. রিয়াজুল ইসলাম ভূঁইয়া, জাহিদ হাসান আরজু, আসিফুর রহমান এবং মো. আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে ‘রাইড অন’-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় জেসিআই বাংলাদেশের সকল সদস্য রাইড অন-এর সকল পণ্য ও সেবায় ১০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করবেন। এ উদ্যোগ সদস্যদের জন্য কর্পোরেট সুবিধা সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, সদস্যদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সদস্যসেবার মান আরো উন্নত করতে জেসিআই ঢাকা ইউনাইটেড ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ, জেনারেল মিটিং ও অংশীদারিত্বমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করবে। বিজ্ঞপ্তি।