চাঁপাইনবাবগঞ্জের বন্যা দুর্গত এলাকার মানুষের দুর্দশা লাঘবে তাদের মঝে খাদ্য সহায়তা প্রদান করেছে দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
রোববার (১৭ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি এলাকায় অন্তত ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে প্রতিষ্ঠানটি। সহায়তা প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, আলু ইত্যাদি খাদ্যপণ্য।

এ সময় উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের পরিচালক মামুনুর রশিদ, জিএম এডমিন মোহাম্মাদ তৌফিক উজ জামান, সাপ্লাই চেইন বিভাগের সিনিয়র ম্যানেজার শরীফ আল হাসান, সিকিউরিটি ইনচার্জ মো: কামরুজ্জামান প্রমুখ।
পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রমের কারণে রাজশাহীর গোদাগাড়ী, পবা ও চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে এবং এ কারণে সেখানকার মানুষ মানবেতর জীবনযাপনের সম্মুখীন হয়ে পড়েছেন। তাদের পাশে দাঁড়াতে নাবিল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম ২০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেন। তারই অংশ হিসেবে আজ ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হলো।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ কৃষি ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সর্বদা দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে।