বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২০২৫-২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে সাঈদ আহমেদকে প্রেসিডেন্ট, আদিবা রহমানকে প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও জনাব কাজী সাখাওয়াত হোসেন লিন্টুকে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন।
এর আগে, শনিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৭৬ জন ভোটারের ভিতরে ৫৩ জন ভোটার সরাসরি ভোট প্রদানের মাধ্যমে ২০ জন নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ৮০টি বেসরকারি বীমা কোম্পানির মালিকদের শীর্ষ সংগঠন। ৮০টি কোম্পানির মধ্যে ৩৫টি লাইফ ও ৪৫টি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে ৭৬টি বীমা কোম্পানির প্রতিনিধি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন।
এখানে উল্লেখ্য যে, লাইফ থেকে ১০জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নন-লাইফ ইন্স্যুরেন্সের ১৯ জন প্রার্থীর মধ্যে ১০ জন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
সাঈদ আহমেদ বর্তমানে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লিঃ ও পিউরিটি ফুডস লিঃ এর চেয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ লিঃ, সিটি হোমস লিঃ ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক।
তিনি আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং অ্যাজেন্সি, এ.কে. ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেস এর স্বত্বাধিকারী। এছাড়া তিনি দি ফারমার্স ব্যাংক লিঃ (পদ্মা ব্যাংক লিঃ)-এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যঅসোসিয়েশনের প্রেসিডেন্ট।
প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান বর্তমানে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ও তিনি ডেল্টা লাইফ সিকিউরিটিঁজের চেয়ারম্যান।
ভাইস-প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু) বর্তমানে তিনি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও এমসিও ট্রেডিং ইন্টারন্যাশনাল (প্রাইভেট লিঃ) লিমিটেডের চেয়ারম্যান।
নির্বাহী কমিটির নির্বাচিত অন্য ১৭ জন সদস্যরা হলেন- জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, চেয়ারম্যান, ষ্টিল ইন্স্যুরেন্স, জনাব হোসেন আখতার, চেয়ারম্যান, সিটি ইন্স্যুরেন্স, জনাব মজিবুল ইসলাম, চেয়ারম্যান, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, চেয়ারম্যান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আমিন হেলালী, ভাইস-চেয়ারম্যান, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেলাল আহমেদ, পরিচালক, জনতা ইন্স্যুরেন্স, সৈয়দ বদরুল আলম, পরিচালক, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, তায়েফ বিন ইউসুফ, পরিচালক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আরিফ সিকদার, পরিচালক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, বি এম ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারজানাহ চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, মো: জালালুল আজিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মো: ইমাম শাহীন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, এশিয়া ইন্স্যুরেন্স, মো: কাজিম উদ্দিন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রিপাবলিক ইন্স্যুরেন্স, মো: আবদুল মতিন সরকার, মুখ্য নির্বাহী কর্মকর্তা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এস এম নুরুজ্জামান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। বিজ্ঞপ্তি