কক্সবাজারের টেকনাফের বন্দর এলাকায় অভিযান চালিয়ে দেড় মন গাজাসহ চার মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম হতে একটি বড় গাঁজার চালান টেকনাফে প্রবেশ করবে। ওই সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন টেকনাফ টেকনাফস্থল বন্দর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি ধূসর রঙের হাইস গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল গাড়িটিকে থামিয়ে তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ চারজন মাদক পাচারকারীকে আটক করে।

আটক করা ব্যক্তিরা হলেন মো: আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন, (৩৫), ইসমাইল (২৫) কুমিল্লা এবং মোহাম্মদ নূর (২৩) টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: সিয়াম-উল-হক বলেন, ‘জব্দ করা গাঁজা, গাড়ি এবং আটক করা ব্যক্তিদের পরবর্তী আইনিব্যবস্থা নেয়া হবে।