প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগখ্যাত এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে আম্মানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩৩ সদস্যের দলটি জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে যাত্রা করে।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগখ্যাত এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার গৌরব অর্জন করেছে।

কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের প্রতিপক্ষ সিরিয়ান লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল ইত্তিহাদ আহলী অব আলেপ্পো এসসি। আগামী ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানে কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ৩৩ সদস্যের একটি দল আজ বেলা সাড়ে ১১টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আম্মানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তারা দলের খেলোয়াড়দের বিদায় জানান।