আলী মোরশেদকে সভাপতি ও মোছলেহ উদ্দিনকে (শামীম) সাধারণ সম্পাদক করে যুব জাগপা’র ৩১ সদস্য বিশিষ্ট লক্ষীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

যুব জাগপা’র সাংগঠনিক নেতা রাশেদ প্রধানের সম্মতিক্রমে এবং যুব জাগপা’র কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন, মো: মাকসুদ মিয়া, মো: জহির উদ্দিন, মো: রিপন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন, মো: রাহাত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: ফারুক হোসেন, দফতর সম্পাদক মো: আব্বাস উদ্দিন, সহ দফতর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সহ-প্রচার সম্পাদক মো: আরজু মিয়া, অর্থ সম্পাদক মাঞ্জুর আহমেদ, ধর্ম সম্পাদক মো: সিরাজুল ইসলাম, সদস্য মো: সাহাজ মিয়া, মো: রাজু মিয়া, মো: মাকসুদ, মো: সুজন মিয়া, ছালেকা বেগম, মোছা: রুমা বেগম, মো: হেলাল উদ্দিন, মো: দিদার হোসেন, মো: সুমন মিয়া, মো: জমির উদ্দিন, মো: মাহমুদ আহমেদ, মো: সফিক, মো: সারওয়ার, মো: জিঠু, মো: আব্দুল্লাহ, আল-আমিন প্রমুখ।