বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে কৃষি গবেষণা ফাউন্ডডেশনের (কেজিএফ) সিনিয়র স্পেশালিস্ট ড. মনোয়ারুল করিম খান সভাপতি এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মহাপরিচালক ড. সামিয়া সুলতানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বএআলসি)মিলনায়তনে শনিবার এক সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ড. এম জহিরুদ্দিন (বাকৃবি), অধ্যাপক ড. আখতার হোসেন খান (ডিএসডব্লিউই) যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. বক্তিয়ার হোসেন (বিএআরসি), অধ্যাপক ড. এমএমআর জাহাঙ্গীর (বাকৃবি), ট্রেজারার ড. ফরিদুল আলম (বিএআরসি), সাংগঠনিক সম্পাদক ড.নুরুল হুদা আল মামুন (এসআরডিআই), প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান (জিএইউ) নির্বাচিত হয়েছেন।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে- ড. শহিদুল ইসলাম (বারি), অধ্যাপক ড. জি কে এম মোস্ফিতাজুর রহমান (জিএইউ), অধ্যাপক ড. জসিম উদ্দিন (ঢাবি),অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসাইন (পিএসটিইউ),ড. হাবিব মোহাম্মদ নাসের (বারি), ড. রফিকুল ইসলাম (ব্রি), ড. মাহবুবুল আলম তরফদার (বিনা), অধ্যাপক ড. সাইফুল ইসলাম ভুইয়া (শেকৃবি), ড. ফাতেমা নাসরিন জাহান (ডব্লিউএইচএইচ) ও ড. তারেক বিন সালমান (কেইউ)।