পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ওয়ারেন্টমুলে এক হাজার চারজন এবং অন্য অপরাধে জড়িত ৬৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট এক হাজার ৬৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি এলজি উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতর জানায়, সারাদেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সূত্র : বাসস