ফুলতলা উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর নয়াপল্টনের জোনাকী কনভেনশন হলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজ সংগঠক ও ফুলতলা উপজেলা সমিতি ঢাকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাজিদুল ইসলাম।

ফুলতলা উপজেলা সমিতি, ঢাকার সভাপতি অ্যাডভোকেট এম ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএমএ-এর সাবেক মহাসচিব অধ্যাপক ডা: গাজী আব্দুল হক, সমাজসেবক কাজী খেলাফাত হোসেন বাচ্চু, শেখ সহিদুর রহমান টিটু।

এছাড়াও, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইফতেখারুজ্জামান, শেখ গোলাম বক্তিয়ার, এম এ হামিদ, মো: সফিউল ইসলাম শিমুল, কাজী আতিয়ার রহমান কাজল, মো: বেলাল হোসেন, শেখ গোলাম কিবরিয়া মিন্টু প্রমুখ।