রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, যাত্রাবাড়ী থানা পুলিশ বৃহস্পতিবার তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন আরমান, মো: মিনহাজুর রহমান, ফারুক, মো: ইমদাদ উল্লাহ সাদ, শেখ রবিউল ইসলাম, বিশাল ভুইয়া, মো: সুমন, মো: বিলাল হোসেন, মো: সাদ্দাম, মো: রাফি হাসান ও লিং মেং।
এদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীও রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : বাসস