কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা কমিউনিটি ব্যাংকের সব শাখা ও উপ-শাখার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাবেন।
কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষে পরিচালক (আর্থিক মনিটরিং-উত্তরাঞ্চল) মো: মাসুদ পারভেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব মিলিয়া শারমিন, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো: ইদ্রিস, বোর্ডের সচিব শারমিন মাহমুদ, পরিচালক (অর্থ) মো: জিয়া উদ্দিন এবং পরিচালক (অর্থ) হিমেল পাল উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংকের পক্ষে হেড অব বিজনেস ড. আরিফুল ইসলাম, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো: তানজীম মোর্শেদ ভূঁইয়া, করপোরেট ব্যাংকিং বিভাগের ইউনিট হেড সুজাত হক, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো: শরিফুল ইসলাম কাদির, এফসিএ, হেড অব এডিসি ও এমডি কো-অর্ডিনেশন মামুন উর রহমান, ক্যাশ ম্যানেজমেন্ট টিমের তুহিনুল ইসলাম ও নিশিত কান্তি সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।