ঢাকা আহ্ছানিয়া মিশনে ২৫ বছর থেকে যারা সেবা প্রদান করেছে বা করছেন, তাদের নিয়ে গঠিত প্লাটফর্ম ডাম ক্লাব২৫-এর উদ্যেগে ‘প্রজন্মান্তরের অভিজ্ঞতা বিনিময় ও আগামীর পথচলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ মে) বিকেল ৪টায় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা: খলিলউল্লাহ ও এক্সিকিউটিভ কমিটির সদস্য মতিউর রসুল। এ সময় সঞ্চালনা করেন নিলুফা ইয়াসমিন এবং সভাপতিত্ব করেন ডাম ক্লাব২৫ সভাপতি মো: আনছার আলী ফকির।
এই অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাম ক্লাব২৫-এর উপদেষ্টা ড. এম এহছানুর রহমান। সদস্য ইকবাল মাসুদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়াশ সেক্টরের সাবেক প্রধান উম্মে ফারওয়া ডেইজি, সিনেডের সাবেক সিইও এবং প্রশিক্ষণ ও উপকরণ উন্নয়ন বিভাগের সাবেক পরিচাল শাহনেওয়াজ খান। পরিচিতি পর্ব পরিচালনা করেন ডাম ক্লাব২৫-এর সাধারণ সম্পাদক মো: মতিয়ার রহমান। মিশন প্রতিষ্ঠার বাণী পাঠ করেন ডাম ক্লাব২৫ সদস্য মো: হাবিবুর রহমান।
এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ডাম ক্লাব২৫ সদস্য মো: মোখলেছুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সদস্য মো: মনিরুল ইসলাম।
বক্তারা স্মৃতিচারণ করে বলেন, আজ যখন আমরা পেছনে ফিরে তাকাই, তখন অনুভব করি যে ঢাকা আহ্ছানিয়া মিশনের সাথে এই পথচলা শুধুমাত্র চাকরি ছিল না, ছিল এক মানবিক যাত্রা। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার আদর্শ, মানুষের সেবা আর নৈতিকতায় বিশ্বাস আমাদের শুধু একজনপেশাজীবী হিসেবেই গড়ে তোলেনি। বরং মানুষ হিসেবে অনেক বেশি সমৃদ্ধ করেছে।