বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থ বিভাগের পরিচালক খন্দকার শফিকুল হাসান (রতন) বাংলাদেশের ৫৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ায়, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্টরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মেডিক্যাল টেকনোলজিস্টদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জুন্নুন রেজা চৌধুরী, আব্দুল মজিদ শেখ, মতিউর রহমান, ওবায়দুর রহমান নিরব, আব্দুর রহিম, আরিফুর রহমান প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের অফিসারদের কল্যাণ করা এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনিযুক্ত সভাপতি খন্দকার শফিকুল হাসান।
উল্লেখ্য, ফ্যাসিস্ট সরকারের পতনের পর এতদিন কুক্ষিগত থাকা এ সংগঠনটি নতুন করে নতুন উদ্যোগে কাজ শুরু করেছে।