বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) ৫ জন সদস্য বিভিন্ন সংগঠন ও সংস্থা কর্তৃক সেরা প্রতিবেদকের পুরস্কার পাওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।
বুধবার দুপুরে রাজধানীর খামারবাড়ির হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাওসার আজম।
এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি চপল মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আয়নাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হুসাইন, দফতর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাফিউল আল ইমরান, প্রশিক্ষণ সম্পাদক শওকত আলী পলাশ, কার্যনির্বাহী কমিটির সদস্য মুন্না রায়হান, জাহিদুর রহমান, ইউসুফ আরেফিন প্রমুখ।
স্টার নিউজের বিশেষ প্রতিনিধি ফয়জুল সিদ্দিকী টিআইবির অনুসন্ধানী প্রতিবেদন, সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হুসাইন ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার শওকত আলী পলাশ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে রফিকুল ইসলাম সবুজ বলেন, সদস্যদের পুরস্কৃত হওয়ায় ব্যক্তির সাথে সংগঠনের পক্ষ থেকে আমরাও আনন্দিত। শুধু আনন্দ নয়; বরং কোনো সদস্যদের বিপদেও আমরা পাশে থাকবো। এজন্য কল্যাণ তহবিল গঠন করা সম্ভব হলে সদস্যদের ঋণ বা অনুদানে সহায়তা করার চিন্তা রয়েছে।