নবনির্মিত গ্যাস পাইপলাইন সংস্কারের জন্য আগামীকাল মঙ্গলবার দুপুর থেকে সাত ঘণ্টা রাজধানীর মিরপুরে কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মিরপুর-১৪ এ অবস্থিত প্রিন্স বাজার-সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।