বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ।
আজ মঙ্গলবার রাজধানীতে বিডার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দলগুলোর প্রতিনিধিদের সাথে বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, এলডিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মতবিনিময় সভায় অংশ নেয়।